মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা ছেলে জাহাঙ্গীর

প্রথম পাতা » গাজীপুর » মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা ছেলে জাহাঙ্গীর
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা ছেলে জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি মেয়র জায়েদার প্রথম মাসিক সমন্বয় সভা। এ সভায় তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রথম মাসিক সমন্বয় সভায় কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। নগর ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, প্রথম মাসিক সভায় নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকায় বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ সদস্য জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন। এছাড়া সভায় বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠনের প্রস্তাব ওঠে।

সভায় বক্তব্য দেন সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মনিরুজ্জামান, মিজানুর রহমান, হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুল হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:২৯:০৫   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ