ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। বুধবার (১৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ এশিয়ার এই দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

অবশ্য ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, পাকিস্তানে হওয়া এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.২। স্থানীয় সময় বুধবার ভোর ৫টার পরপরই এই ভূমিকম্প হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়া এই ভূমিকম্পের পর অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পাকিস্তানে অবশ্য চলতি বছর বেশ কয়েক দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত মে মাসের প্রথম সপ্তাহে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার সেসময় এক বিবৃতিতে জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে কম্পন অনুভূত হওয়ার পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।

তারও আগে ২০২১ সালের অক্টোবরে পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ২০ জন নিহত হয়েছিলেন। কমপক্ষে আরও তিন শতাধিক মানুষ সেই ভূমিকম্পে আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৩   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ