একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ : আহসান হাবিব

প্রথম পাতা » খুলনা » একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ : আহসান হাবিব
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ : আহসান হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করা হলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে যশোরের মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে তিনি এ নির্দেশ দেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে আহসান হাবিব বলেন, কেন্দ্রের মধ্যে যদি কেউ জোরাজুরি করে, যদি একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করে, তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যাবেন। আমরা সেখানে পুনরায় নির্বাচন দেব।

তিনি আরও বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যদি সেটি সম্ভব না হয়, আপনারা আপনাদের জীবন বাঁচিয়ে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না।

এদিকে দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ৭ জানুয়ারি। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থী। এবারে নির্বাচনে ইসির নিবন্ধিত মোট ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫:০৩:২২   ৩৫৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ