অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

আজ চট্টগ্রাম নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু এবং রুমকি সেন গুপ্তসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। সারাবিশ্বের আর্থিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের
মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারই পারে দেশকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে স্মার্ট সিটিজেনে পরিণত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ