চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে। বৈশাখের প্রথম দিন থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কখনো মৃদু, কখনো মাঝারী এবং কখনো তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এখানে।
সকালের সূর্য ওঠার সময় থেকেই প্রখর তেজ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ, রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। আগুন ঝরা রোদের তেজে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন- যাপন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। সব থেকে বেশি ধুকছে খেটে খাওয়া শ্রমিকরা। বিশেষ করে এখন ধানকাটা মৌসুম হওয়ায় তাপপ্রবাহের কারণে কৃষকের কষ্ট বেড়ে গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১৬ শতাংশ। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১১   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় ভিডিপি সদস্যদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের সমাপনী
জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ