মৃত্যুদণ্ডের রায় শুনে পালানোর সময় ২ আসামি গ্রফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » মৃত্যুদণ্ডের রায় শুনে পালানোর সময় ২ আসামি গ্রফতার
সোমবার, ১৩ মে ২০২৪



মৃত্যুদণ্ডের রায় শুনে পালানোর সময় ২ আসামি গ্রফতার

কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ মে) ভোরে কুমিল্লা থেকে পালানোর সময় পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়। এদের মধ্যে পালানোর সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার হন।

গ্রেফতার আসামিরা হলেন: চৌদ্দগ্রামের শিলরী গ্রামের তাজুল সলামের ছেলে মো. খন্দকার মফিজুর রহমান (৫২) ও আলকরা গ্রামের নজির আহম্মদের ছেলে মো. রেজাউল করিম বাবলু (৪২)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু নির্বাচিত হয়ে সাধারণ জনগণের ওপর অত্যাচার, অপকর্ম, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করলে জামাল উদ্দিন তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। যার পরিপ্রেক্ষিতে, ভিকটিমের সঙ্গে প্রধান আসামি ইসমাইল হোসেন বাচ্চুর শত্রুতা সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিরা ২/৩ বার তাকে হত্যার চেষ্টা করেন। পরে পূর্ব পরিকল্পিতভাবে আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে ডেকে নিয়ে চৌদ্দগ্রাম পদুয়ার রাস্তার মাথায় প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালে ১৮ এপ্রিল প্রধান আসামি ইসমাইল হোসেন বাচ্চুসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি আদালত প্রধান আসামিসহ ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন সাজা ও সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ৫ জনকে খালাস দেয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন। তাকে গত ২৯ মার্চ গ্রেফতার করে র‍্যাব। আজ সাজা ঘোষণার পর দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৭   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ