তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। আজ শনিবার আল–জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।

এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা বলেছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমাবিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা।

বাংলাদেশ সময়: ১০:৩৫:০৮   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ