লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি না মানলে সারাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. হৃদয়, আব্দুর রহমান, নওশীন আবির নিবিড় ও সহ-প্রতিনিধি রবিউল বকশি প্রমুখ।

সংবাদ সম্মেলনে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত অবিলম্বে সংশোধন করাসহ ৬টি দাবি জানায় শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই আমাদের আন্দোলন। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।

বাংলাদেশ সময়: ১৬:১১:২১   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ