ট্রেনের ১৫ টিকিটসহ কালোবাজারি চক্রের দুজন গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেনের ১৫ টিকিটসহ কালোবাজারি চক্রের দুজন গ্রেফতার
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



ট্রেনের ১৫ টিকিটসহ কালোবাজারি চক্রের দুজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে ট্রেনের ১৫টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: চরনারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৪৩) এবং বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)। উভয়েই আখাউড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার (১২ মে) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ট্রেনের মোট ১৫টি টিকিট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেন। এ ঘটনায় গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করা শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ। সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩১   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ