জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল

প্রথম পাতা » চট্টগ্রাম » জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রতিনিধি সংসদে যেতে পারলে জনআকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে জামায়াতের দায়িত্বশীলদের সুপরিকল্পিতভাবে ময়দানে তৎপর হতে হবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, জনগণের নানামুখী সমস্যা সামাধানে জামায়াতের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। সরকারি দান-অনুদান ন্যায্য বণ্টন নিশ্চিতে সুদৃষ্টি রাখতে হবে।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মোস্তফা মোল্লা ও আবু খালেদ সাইফুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৩   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ