জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার যুবাদের পর আজ হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৯১ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজে ৪ পয়েন্টে টেবিলের শীর্ষেও উঠেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আব্দুল্লাহর জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা।
আবরারের ৮২ রানের বিপরীতে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আব্দুল্লাহ।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল লাবানগানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সামিউন বাসীর।
দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী ৩১ জুলাই। সেদিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম ম্যাচে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৮   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ