আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

প্রথম পাতা » খুলনা » আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা বিএনপি। প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমাকের্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আকবর আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিএনপি নেতা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য এই লকডাউন দিয়ে সারা বাংলাদেশে গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৮   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ