রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
রবিবার, ১০ মে ২০২৬



রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে ক্রীড়াসংশ্লিষ্ট বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই অঞ্চল থেকে ঋতুপর্ণা চাকমা বা রূপনা চাকমাদের মতো আরো বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

আজ রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-এর ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতেও এই মাটি থেকে অসংখ্য গুণী খেলোয়াড় উঠে এসেছেন। আমার কাকাও একজন সফল ক্রীড়াবিদ ছিলেন, যিনি পাকিস্তান আমলেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। বর্তমানে রূপনা, ঋতুপর্ণা, মনিকা ও আনাই মগিনীরা আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে এনেছেন। প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়া চর্চা নিশ্চিত করতে প্রয়োজনে শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আরো উৎসাহিত করা হবে বলে জানান মন্ত্রী। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে সচেষ্ট থাকার আহ্বান জানান।

আজকের চূড়ান্ত পর্বের খেলায় বালিকা দলের ফাইনালে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালক দলের ফাইনালে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী-পত্নী মৈত্রী চাকমা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৬   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ