পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রথম পাতা » চট্টগ্রাম » পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের পেকুয়ায় বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার উপকূলীয় উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার ছাদেক আহমদের বাড়িতে এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।

গৃহবধূ রকিবা জন্নাত মুন্নী (২০) ছাদেক আহমদের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পেকুয়ার সংবাদকর্মী বাহার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয় পেকুয়ায়। সেই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ও বৃষ্টি হচ্ছিল। সকাল ১১টার দিকে বিকট শব্দের একটি বজ্রাঘাত সরাসরি আঘাত হানে ছাদেক আহমদের বসতবাড়িতে।
এ সময় বাড়ির ভেতরে কাজ করা অবস্থায় বজ্রাঘাতে ঝলসে যায় গৃহবধূ রকিবা জন্নাত মুন্নীর শরীর। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০২   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ