হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ফটিকছড়ি

প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ফটিকছড়ি
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ফটিকছড়ি

চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় হালদা নদীর ওপর নির্মিত বাঁধ ভেঙে গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টা থেকে প্রবল স্রোতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় ১৫ ফুট বাঁধ ভেঙে ফটিকছড়িতে পানি ঢুকতে শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টি না হলেও পানি বাড়ছে ফটিকছড়িতে। বিশেষ করে উপজেলার সুন্দরপুর, ভুজপুর, বাগানবাজার, পাইন্দং এলাকার অবস্থা অত্যন্ত খারাপ। এখানকার অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন বলেও জানান তারা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়ির নাজিরহাট এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে পানি এলাকায় প্রবেশ করছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে খালগুলো থেকে পানি উপচে লোকালয়ে প্লাবিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানিয়েছেন, চট্টগ্রামে ৯টি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরমধ্যে ফটিকছড়িতে ২০টি ইউনিয়নে ১৯ হাজার ৫৮০ পরিবারের এক লাখ ২ হাজার মানুষ পানিবন্দি।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৪   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ