ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উদযাপন
সোমবার, ২৬ আগস্ট ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উদযাপন

জেলায় আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হরিনাম সংকীর্তনসহ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। শুভাযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আনন্দময়ী কালী বাড়িতে এসে শেষ হয়।
এর আগে ধর্মীয় আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও চলমান বন্যায় দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৩   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ