রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া ও ড. মো. জহিরুল ইসলামসহ অন্যরা।

রাঙ্গামাটি কেন্দ্রে সি ইউনিটে ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৩৩ জন।

পরিদর্শন শেষে রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য আমরা একটি শিক্ষার্থী ও অভিভাবকবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করেছি। যাতে পরীক্ষার্থীদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন নিয়ে আগ্রহ তৈরি হয়।’

তিনি আরও জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৬   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ